কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে : প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। পুরোনো ছবি
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। পুরোনো ছবি

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন খাল দখলদারদের যারা আশ্রয়-প্রশ্রয়া দিবে তাদেরও আইনের আওতায় আনা হবে।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মুগদা থানাধীন মান্ডার শাপলা সিটিতে খাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, খাল পুনরুদ্ধার ও স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে চার ধাপের পরিকল্পনা নেওয়া হয়েছে। খালের সব ধরনের প্রতিবন্ধকতা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং খাল পুনরুদ্ধারে কাজ করা হবে।

তিনি বলেন, ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করতে সরকার কাজ করছে। খালগুলোকে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হবে। এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্টরা সচেতন রয়েছে। কেউ যদি দখলদারদের আশ্রয়–প্রশ্রয় দেয়, তাকেও আইনের আওতায় আনা হবে।

হাবিবুর রশিদ হাবিব জানান, খাল পুনরায় ভরাট বা দখল ঠেকাতে খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে খাল দখলের সুযোগ না থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। খাল ব্যবস্থাপনার বিষয়টি স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশন দেখভাল করছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১০

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১১

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১২

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৩

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৪

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৫

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৬

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৭

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৮

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৯

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

২০
X