মুজাহিদুল ইসলাম
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের সংরক্ষিত নারী আসনে আলোচনায় কাদের মোল্লার মেয়ে

শহীদ আব্দুল কাদের মোল্লার কন্যা আমাতুল্লাহ শারমীন। ছবি : কালবেলা
শহীদ আব্দুল কাদের মোল্লার কন্যা আমাতুল্লাহ শারমীন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যেসব নেতারা সংগঠনের জন্য ফাঁসির দড়ি গলায় নিয়েছেন এবং কারাগারে প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে অনেক নেতার সন্তানরাই ত্রয়োদশ জাতীয় সংসদে জায়গা পেয়েছেন। স্বৈরাচার হাসিনার আদালতে প্রথম ফাঁসির রায় কার্যকর করা হয় আব্দুল কাদের মোল্লার।

এরপর কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও মীর কাসেম আলীর। সর্বশেষ কারাগারে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন দেলওয়ার হোসাইন সাঈদী।

এদের মধ্যে কামারুজ্জামান ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তানরা নির্বাচনে না আসলেও উচ্চকক্ষে আলোচনায় রয়েছেন আলী আহসান মাবরুর। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনা-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুর) আসন থেকে সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আল্লামা মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন। আর ঢাকা-১৪ আসন থেকে জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত ৫০টি আসন হলে মোট প্রাপ্ত আসনের অনুপাতে ১১টি নারী আসন পাবে জামায়াতে ইসলামী। এসব আসনে কারা সংসদে যাবে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে জামায়াতের নীতিনির্ধারণী সভায়। এই আলোচনার মধ্যে রয়েছেন হাসিনার আদালতে প্রথম শহীদ আব্দুল কাদের মোল্লার কন্যা আমাতুল্লাহ শারমীন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগের সদস্য সচিবের দায়িত্বে আছেন। একই সঙ্গে তিনি মেডিকেল থানার কর্মপরিষদ সদস্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মহিলা বিভাগে ব্যাপক পরিচিতি রয়েছে আমাতুল্লাহর। জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখযোদ্ধা ছিলেন তিনি। ৫ আগস্টের পরও টকশোসহ রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন আমাতুল্লাহ। জামায়াত নেতা কাদের মোল্লার শুধু উত্তরসূরি নয়, সংসদের একজন যোগ্য প্রতিনিধি এবং শহীদ পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে তার পরিবার থেকে সংরক্ষিত নারী আসনে আমাতুল্লাহকে চায় তৃণমূল জামায়াতের বড় একটি অংশ।

তৃণমূল জামায়াতের নেতাকর্মীরা মনে করেন, হাসিনার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত শহিদ কাদের মোল্লার পরিবারকে সামনে দেখা যায়নি। অনেকটা হারিয়ে যাওয়ার পথে মোল্লা পরিবার। তার পরিবার থেকে কেউ সংসদে এলে কাদের মোল্লা সবার মাঝে বেঁচে থাকবেন।

সংরক্ষিত নারী আসনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কালবেলাকে বলেন, আগামী ১২ তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা এরই মধ্যে একটা ধারণা চূড়ান্ত করতে পারব। আমাদের মহিলা বিভাগে সংশ্লিষ্ট দায়িত্বশীলা যারা আছেন এবং আমাদের যারা সেন্ট্রালে যুক্ত আছেন, আলাপ আলোচনা করে প্রস্তাবটা রেডি হোক। অধিবেশন বসার পর সংরক্ষিত আসনের মনোনয়নপত্র সেখান থেকে তুলতে হবে। এরপর আমরা ঘোষণা দেবো যে আমাদের দলের পক্ষ থেকে কারা সংরক্ষিত আসনে প্রার্থী হচ্ছেন।

কালবেলা/এমএ/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X