কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সংসদের হেডফোনে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে : ব্যারিস্টার আরমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য ব্যবহার্য হেডফোন | ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য ব্যবহার্য হেডফোন | ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য ব্যবহার্য হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। তিনি জানান, হেডফোনটির সাউন্ড কোয়ালিটি এতটাই নিম্নমানের, এটি ব্যবহার করতে গিয়ে তার কানে ও মাথায় ব্যথা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টের সঙ্গে দেওয়া ছবিতে সংসদে একটি হেডফোনও দেখা যায়। তিনি ছবির ক্যাপশনে জানান, সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হেডফোনটির মান নিয়ে তিনি হতাশ।

পোস্টে মীর আহমাদ বিন কাসেম লিখেছেন, এই হেডফোনের মান এতটাই ভয়াবহ, ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের—সংসদের পুরোনো ডিভাইসের চেয়েও পরিষ্কার অডিও দিত নিশ্চয়ই। সম্পূর্ণ হতাশ!

তার এই পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন ভাষণ বা বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়। তবে এর মান নিয়ে এবার প্রকাশ্যে অভিযোগ তুললেন এক সংসদ সদস্য।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X