কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

সংসদ ভবন। ছবি : সংগৃহীত
সংসদ ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রথম বৈঠক ও মুলতবি বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর বগুড়া বিশ্ববিদ‌্যালয় বিল, ২০২৬-এর ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বিলটিতে জামালপুর নামক স্থানটি বিলুপ্তকরণপূর্বক বগুড়া জেলার যেকোনো স্থানে বিশ্ববিদ‌্যালয়টি স্থাপন করার বিধান প্রস্তাব করা হয়। আগে শুধু বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান ও গবেষণার বিধানের বদলে এখন বিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব‌্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞান বিষয়ে শিক্ষাদান ও গবেষণার বিধান অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া বিদ‌্যমান/পুরাতন আইনের অধিকাংশ ধারা সংশোধনের প্রস্তাব করায় বিদ‌্যমান আইনটি সংশোধনের পরিবর্তে পুনঃপ্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবশেষে বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করতে বৈঠকে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আন্দালিভ রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৈঠকে অংশ নেন।

বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব, মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ শতাংশ ছাড়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

এক রাতে রাশিয়ার ২৮ জাহাজে হামলা ইউক্রেনের

জাপান গার্ডেন সিটির বিদ্যুৎ বিভ্রাট ছিল নিজস্ব উপকেন্দ্রের ত্রুটিতে, জানাল ডিপিডিসি

স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

মুহুরী সেচ প্রকল্পের ৪০ রেগুলেটর গেট খুলে দিল পাউবো

মহাখালীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে গোপনাঙ্গ বিচ্ছিন্ন, রেল কর্মকর্তার মৃত্যু

চ্যাটজিপিটি যেন কপি মেশিন না হয়: শিক্ষামন্ত্রী

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে জাগপা’র দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম শুরু

অজ্ঞান পার্টির খপ্পরে দুই ছাত্রী খোয়ালেন গয়না-প্রবেশপত্র, দেওয়া হলো না পরীক্ষা  

১০

কারাগার থেকে পালানোর ২৩ মাস পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

১১

বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

১২

রয়টার্সের চোখে বাংলাদেশের বন্যা, নিহত ৪৪, পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ 

১৩

বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মিল্টন ভুঁইয়া

১৪

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ৫

১৫

আগের সরকার চুরি করত ভোট, বর্তমান সরকার চুরি করে ফলাফল: হাসনাত আবদুল্লাহ

১৬

২০২৬ বিশ্বকাপে খেলা ফুটবলারের মৃত্যু

১৭

‘জাতির সঙ্গে বেইমানি করব না, গণভোট বাস্তবায়নে বাধ্য করব’

১৮

চাকরির বয়সসীমা ৩৫-৪০ করার দাবি, এক সপ্তাহের আলটিমেটাম

১৯

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২০
X