কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে ‘মব কালচার’-এ রূপ দিতে চায় একটি মহল : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি : সংগৃহীত

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, কিছু মহল মাত্রা ছাড়িয়ে নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে ‘মব কালচার’-এ রূপ দিতে চায়। এতে জাতি সতর্ক হয় এবং প্রশ্ন উঠে—আবারও কোনো ভিন্ন রাজনৈতিক মানসিকতা ফিরে আসছে কি না।

শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

তিনি বলেন, আমাদের সরকার অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশী জাতীয়তাবাদকে মূর্তমান করছে। আমাদের স্পষ্ট স্লোগান—সবার আগে বাংলাদেশ। দিল্লির প্রতি যাদের মোহ রয়েছে বা পিন্ডির প্রতি যাদের টান রয়েছে, আমরা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদের ঘুম ভাঙাতে চাই।

জহির উদ্দিন স্বপন জোর দিয়ে বলেন, মশিউর রহমান যাদু মিয়া ছিলেন দূরদর্শী নেতা, যিনি ধানের শীষ প্রতীক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাতে তুলে দিয়েছিলেন। এই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বে ধানের শীষের নেতৃত্ব আজ তারেক রহমান-এর হাতে।

তিনি বলেন, মার্চের ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যক্রম শুরু করেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও সংসদীয় গণতন্ত্র ও রাজনীতির যাত্রা পুনরায় শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, জাতির সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে, নিয়মিত ও স্বাভাবিক বিতর্ককে মব কালচারে রূপান্তরিত করার চেষ্টা প্রতিহত করা জরুরি। এজন্য সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১০

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১১

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৪

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৫

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৬

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৮

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৯

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

২০
X