কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি গণঅধিকার পরিষদের

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে গণঅধিকার পরিষদের দোয়া ও স্মরণ সভা। ছবি : কালবেলা
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে গণঅধিকার পরিষদের দোয়া ও স্মরণ সভা। ছবি : কালবেলা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, সমাজসংস্কারক, জনগণের স্বাস্থ্য অধিকার আন্দোলনের অগ্রপথিক বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ।

শনিবার (১১ এপ্রিল) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ব্যক্তি জীবনে তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য তিনি অস্থায়ী হাসপাতাল গড়ে তোলেন। তিনি এরশাদ সরকারের আমলে জাতীয় ঔষধ নীতি প্রণয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে ডা. জাফরুল্লাহ চৌধুরী গণতন্ত্রকামী মানুষের লড়াইয়ের সাথে ছিলেন। তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।

হানিফ বলেন, ফ্যাসিবাদের আমলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকা আজকে আমরা ভুলে গেছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে রাষ্ট্রীয় কোনো আয়োজন ছিল না। বিএনপির সাবেক চেয়ারম্যান মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের দমন-পীড়নের বিরুদ্ধেও জাফরুল্লাহ চৌধুরী প্রতিবাদ করেছিলেন। এখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অথচ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন নাই, এটা দুঃখজনক। আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দাবি জানাই আগামীতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী যেন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়।

দলের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন নির্ভীক দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সাহসী সংগঠক এবং গণমানুষের চিকিৎসাসেবার পথপ্রদর্শক। তিনি আজীবন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে কথা বলেছেন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে লড়াই করেছেন। তার আদর্শ ও সংগ্রাম আমাদের পথ দেখাবে। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

দোয়া ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রিজু। ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন নুর ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের আব্দুর রহমানসহ অনেকে।

কালবেলা/এইচআর/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X