বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম | ছবি: কালবেলা
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম | ছবি: কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তার দাবি, একটি স্বাধীন সার্বভৌম দেশে অন্য একটি দেশের জাতীয় দিবস পালন আমাদের জন্য ভিন্ন ম্যাসেজ বলে মনে করে দেশপ্রেমিক জনগণ।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজারীবাগ থানা ও ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিতব্য সমাবেশ ও গণমিছিল সফলের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, আমেরিকার অনুষ্ঠানে সরকার ও বিরোধী দল যেভাবে আমেরিকার বন্ধনা গেয়েছেন, (আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু বলে) এ ধরনের বক্তব্য চরম তোষামোদি ও তাঁবেদারির শামিল। আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় চক্রান্ত করে আসছে। পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র করছে আমেরিকা। শুধু তাই নয়, বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টিতে আমেরিকার জুড়ি নেই। সরকার ও বিরোধী দল আমেরিকার তাঁবেদারি করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়।

তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অসম বাণিজ্য চুক্তি করেছে, যা দেশের অর্থনীতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর, স্টারলিংয়ের হাতে ইন্টারনেট ব্যবস্থাপনা দেওয়া এবং মিয়ানমারের আরাকানে মানবিক করিডোর ইস্যুসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের এদেশীয় সহযোগীদের মাধ্যমে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, বাংলাদেশ কোনো পরাশক্তির দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি। বন্ধুত্বের ছদ্মবেশে কোনো ভিনদেশি এজেন্ডা, আধিপত্যবাদ কিংবা নগ্ন পশ্চিমা অপসংস্কৃতি এদেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে। জাতীয় সংসদ ভবনের পবিত্রতা রক্ষায় যারা ব্যর্থ হয়েছে, তাদের জবাবদিহি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১০

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১১

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১২

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৩

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৪

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৫

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৬

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৭

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৮

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৯

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

২০
X