কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:২০ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাত খুনের ঘটনায় সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছে?

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সরকারের সমালোচনা করে এসব কথা বলেন।

জামায়াত আমির লেখেন, ‘গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুটি অবুঝ শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে নৃশংস কায়দায় চট্টগ্রামে তিনজনকে হত্যা করা হয়েছে।’

সরকারের সমালোচনা করে তিনি লেখেন, ‘দেশে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, এ সময় জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছে?’

তিনি আরও লেখেন, ‘আজ চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের কিছুসংখ্যক ছাত্র আহত হয়। এর মধ্যে একজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

ডা. শফিকুর রহমান সরকারকে পরামর্শ দিয়ে লেখেন, ‘সরকারের উচিত শান্তিশৃঙ্খলা এবং জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকারের উচ্চপর্যায়ের লোকেরা এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত, যা কারও জন্যই কল্যাণকর নয়।’

হত্যাকারীদের শাস্তি দাবি করে তিনি লেখেন, ‘যাদের নৃশংস কায়দায় খুন করা হয়েছে, খুনিদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি।’

কালবেলা/এসআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১০

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১১

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১২

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৪

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৫

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১৯

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

২০
X