কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক প্রতিশ্রুতি ঠিক রেখেছে জামায়াত : মাহমুদা মিতু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পলিটিক্যাল কমিটমেন্টের (রাজনৈতিক প্রতিশ্রুতি) জায়গাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠিক রেখেছে বলে মন্তব্য করে জামায়াত ও এনসিপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এনসিপি ও জামায়াতকে ধন্যবাদ জানিয়ে মিতু বলেন, আমি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী। এজন্য এনসিপির আহ্বায়কসহ অন্যদের ধন্যবাদ জানাই। তারা আমাকে যোগ্য মনে করে দল থেকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই যে, পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা তারা ঠিক রেখেছে। কেননা জোট মানে কমিটমেন্ট। দেশের ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ছিল আমাদের। সেই প্রতিশ্রুতি ঠিক রেখেছে জামায়াত।

তিনি বলেন, অনেক বড় বড় দলও জোট করেছে। কিন্তু প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেনি তারা। কেননা অনেক বেশি আসন থাকার পরও তারা জোটের প্রার্থীদের সেভাবে সম্মান করেনি। এ জায়গা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন।

শুধু জুলাইয়ের কারণে এখানে আসতে পেরেছেন জানিয়ে এনসিপির এই নেত্রী বলেন, জামায়াতে ইসলামী ও জোটের সিদ্ধান্তমতে আমাদের সঙ্গে শহীদ পরিবারের একজন তথা শহীদ জাবিরের মা রয়েছেন। কারণ আমরা জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আছি। তাই এখানে শহীদ পরিবারের একজন থাকা অনেক বড় বিষয়। এছাড়া জোটের অন্য নারীরাও রাজনৈতিক দিক থেকে অনেক অভিজ্ঞ। আশা করি আমাদের এ পথচলা খুবই সুন্দর হবে।

নারীদের নিয়ে কাজ করার প্রত্যয় রেখে মিতু বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নারীদের সামাজিক সুরক্ষা-নিরাপত্তা, স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করব। পাশাপাশি আইন প্রণয়নের ক্ষেত্রে যেসব ভূমিকা রাখা দরকার, সেসবও জনকল্যাণের স্বার্থে আমরা করতে পারব ইনশাআল্লাহ।

কালবেলা/এসআর/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X