শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাছাই নিয়ে যে সিদ্ধান্তে ইসি

নুসরাত তাবাসসুম। পুরোনো ছবি
নুসরাত তাবাসসুম। পুরোনো ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

উচ্চ আদালতের এই আদেশের প্রেক্ষিতে আগামী ২ মে (শনিবার) তার মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি (পিতা: মোহা. আব্দুল হালিম, গ্রাম : বাগোয়ান, দৌলতপুর, কুষ্টিয়া) সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থী হওয়ার আবেদন করেছিলেন। পরবর্তীতে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন (নম্বর: ৫০২২ অফ ২০২৬)-এর গত ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে নির্বাচন কমিশন নতুন সময়সূচি নির্ধারণ করেছে। আগামী ২ মে বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয়ে (কক্ষ নম্বর-৫০৪) এই মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। বাছাইকালে প্রার্থীসহ তার প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X