কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৪:৩৯ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’

কুমিল্লায় মিয়া গোলাম পরওয়ার
বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে আয়োজিত শ্রমিক সমাবেশ শেষে তিনি এই কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে। বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার বিষয়টি উল্লেখ রয়েছে।

এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে জিইয়ে রাখতে চায় উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, পুরোনো বিতর্ক জিইয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়। বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ। দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে হবে।

জামায়াতের এই নেতা বলেছেন, আমাদের আমিরে জামায়াত বলেছেন ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা কখনো ইতিহাস রচনা করতে পারবো না। সে জন্য আমাদের চেয়ে পরে স্বাধীন হওয়া অনেক দেশ উন্নতি করেছে। আমাদের যারা এখন পার্লামেন্টে তারা অধিকাংশ তরুণ।

তিনি আরও বলেন, স্বাধীনতার পরে জন্ম, আপনি কাকে স্বাধীনতা বিরোধী বলবেন? আল বদর বলবেন? রাজাকার বলবেন? জনগণ তো হাসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X