কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরে শহীদদের স্মরণে ছাত্র জমিয়তের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

ছাত্র জমিয়ত বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ছাত্র জমিয়ত বাংলাদেশ। ছবি : সংগৃহীত

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলায় শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

শুক্রবার (১ মে) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ওই ঘটনায় শহীদদের মাগফিরাত কামনায় আগামী মঙ্গলবার (৫ মে) সারা দেশের সব শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদ বিন জাকির কালবেলাকে বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনাটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।

শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের স্মৃতি সংরক্ষণ ও ন্যায়বিচারের দাবি জোরালো করতেই এ কর্মসূচি পালন করা হবে। তিনি দেশের সব শাখাকে যথাযথ মর্যাদায় কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১০

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১১

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১২

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৩

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৪

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৫

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৬

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৭

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৮

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৯

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

২০
X