কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

শাপলার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন সারোয়ার তুষার

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি : সংগৃহীত
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, শাপলা চত্বরের গণহত্যাকে অস্বীকার করে বাংলাদেশ কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্রে পৌঁছাতে পারবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, শাপলা চত্বরসহ বিগত ১৫ বছরের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামটরে এনসিপি কার্যালয়ে ‘শাপলা গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মানবতাবিরোধী অপরাধ একদিনে শুরু হয়নি। এটি শুরু হয়েছিল পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, এরপর শাপলা চত্বরের গণহত্যা। আইসিটি ট্রাইব্যুনাল আজ স্বীকার করছে, সেখানে অন্তত ৩২ জনকে হত্যা করা হয়েছে। অথচ দীর্ঘ সময় ধরে এই সত্যকে অস্বীকার করে জুলুম চালানো হয়েছে।

জেনোসাইড বা গণহত্যা হত্যাকাণ্ডের চেয়েও বড় অপরাধ হলো সেটি অস্বীকার করা, এমন মন্তব্য করে তিনি বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা নিয়ে ভিন্নমত থাকতে পারে, কিন্তু তাদের দাবির মধ্যে কোরআন-সুন্নাহবিরোধী আইন না করার যে দাবি ছিল, তা অত্যন্ত ন্যায্য।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম অবমাননাকে হেট স্পিচ’ হিসেবে গণ্য করা হয়। রাষ্ট্রকে গার্ডিয়ানের ভূমিকা পালন করতে হয়, কিন্তু বিগত সরকার নিজেই পক্ষ হয়ে জনগণের ওপর গণহত্যা চালিয়েছে।

আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, মজলুম আলেম-ওলামা ও মাসুম শিশুদের অভিশাপেই শেখ হাসিনা আজ দিল্লির অন্ধকার প্রকোষ্ঠে ধুঁকে ধুঁকে মরছেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার কোনো সুযোগ নেই। এমনকি তিনি মারা গেলে দাফন করার লোক পাবেন কি না, তা নিয়েও সন্দেহ আছে।

দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে তুষার বলেন, এনসিপি কোনো ইসলামবিদ্বেষী রাজনীতি পছন্দ করে না এবং বাংলাদেশে তা হতে দেবে না। আমরা সংখ্যালঘুদের নিয়ে অপরাজনীতি বন্ধ করতে চাই। আমাদের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১০

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১১

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১২

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

১৩

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

১৪

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

১৫

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

১৭

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

১৮

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

১৯

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

২০
X