কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১০:১৯ পিএম
আপডেট : ১১ মে ২০২৬, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ৮৫ ঔষধি বৃক্ষরোপণ ছাত্রদলের

ঢাবিতে ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছে ছাত্রদল। ছবি : কালবেলা
ঢাবিতে ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছে ছাত্রদল। ছবি : কালবেলা

সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ৮৫তম দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন উপলক্ষে তাঁর যাত্রাপথে বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সোমবার (১১ মে) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ডা. আউয়াল বলেন, 'প্রধানমন্ত্রী হওয়ার পর আগামীকাল মঙ্গলবার (১২ মে) প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত। সে কারণেই পিজি হাসপাতালের সম্মুখে শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত ডিভাইডারজুড়ে ঔষধি বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'ছাত্রদল যে মেধাবীদের সংগঠন, তা এই কর্মসূচির মাধ্যমে পুনরায় প্রমাণিত হয়েছে।'

ডা. আউয়াল বলেন, 'ছাত্রদল বৃক্ষরোপণ করে, আর জামায়াত-শিবির সংসদ ও অনলাইনে বট বাহিনীর মাধ্যমে বিষবৃক্ষ রোপণ করে। জাতীয় সংসদ নির্বাচনে হেরে তারা পাগলের প্রলাপ বকছে। তাদের এখন ঘুম হয় না। তাই তাদের অনুরোধ করবো, আমাদের লাগানো ঔষধি বৃক্ষগুলোর মধ্যে যেগুলো ঘুমের জন্য উপকারী, সেগুলোর পাতা বা বাকল প্রয়োজনে নিয়ে যেতে পারেন। এতে তাদের ঘুমের উপকার হবে এবং প্রলাপও কমবে।'

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সসোমেক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, ড্যাব নেতা ডা. ওয়ারা সালেহ সিফাত, ডা. নিশাত সুলতানা মুন্নী, ডা. মাহবুব, ডা. প্রিন্স, যশোর মেডিকেল ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মোর্শেদা আক্তার ঝর্না, ফমেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মুস্তাকিম কবীর, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ডা. সাব্বির আহমেদ, ডা. সাব্বির শরীফ, দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন মাহি, পূর্ব ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, সুষ্মিতা মল্লিকা, ন্যাব যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান, প্যাব সাংগঠনিক সম্পাদক ডা. তানভীর হাসান, পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা. ফাইরুজ ফানান্না, সাধারণ সম্পাদক ডা. কামরুল হাসান মুন্না, সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান লাভলু, ছাত্রদল নেতা আশরাফুল আসাদ, মোবাশ্বির ওয়ালীদ নিলয়, সাগর আহম্মেদ নিয়াজ, মো. রুবেল আহম্মেদ, সোহাগ আহম্মেদ ও আফরিন ইভাসহ অন্যান্য নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো, যা ৯৬ বছরের ইতিহাসে হয়নি

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১০

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১১

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১২

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৪

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৫

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৬

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৭

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৮

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৯

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

২০
X