কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট : ০১ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পে বলায় এনসিপিকে নিয়ে জারার ক্ষুব্ধ প্রতিক্রিয়া

তাসনিম জারা ও এনসিপির লোগো। ছবি : সংগৃহীত
তাসনিম জারা ও এনসিপির লোগো। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার সাবেক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দলটির কিছু সমর্থকের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এনসিপির কিছু সমর্থক তাকে ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করছেন উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, সেই তুলনায় এনসিপি ও ঢাকা-৯-এর জনগণের অবস্থান কোথায়। একই সঙ্গে দলটির রাজনৈতিক অবস্থান ও আসনসংখ্যা নিয়েও মন্তব্য করেছেন তিনি।

রোববার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইংরেজিতে দেওয়া পোস্টে জারা এসব কথা লিখেছেন।

ইংরেজি ভাষায় লেখা তাসনিম জারার ফেসবুক পোস্টটি অনুবাদ করলে দেখা যায়; তিনি বলেছেন, স্পষ্টতই এনসিপির কিছু চমৎকার সমর্থক আমাকে ফুটবলের এমবাপ্পে বলে ডাকছেন। আমি স্বীকার করছি, আমি কিছুটা অবাক হয়েছিলাম। মাসের পর মাস ধরে এই একই লোকগুলো আমার বদনাম করার পর, হঠাৎ করে এত ভালোবাসা কোথা থেকে এলো? আমি ভাবলাম, তুলনাটা ঠিকঠাক করে দেখা যাক। এই গল্পে, কোন দলটা পিএসজি, আর রিয়াল মাদ্রিদই বা কে?

জারা আরও বলেন, এনসিপি কি পিএসজি? কিন্তু পিএসজি তো এইমাত্র টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল। আর এনসিপি জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের জন্য নতুন রাজনৈতিক সমঝোতার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। আর সেই জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে: বিএনপি ২০৯, জামায়াত ৬৮ এবং এনসিপি ৬। একটি চ্যাম্পিয়ন দল আর ছয় আসনের একটি দল— এই দুটো তো ঠিক মেলে না, তাই না?

এনসিপির এই সাবেক নেত্রী বলেন, নাকি তারা ঢাকা-৯ এর জনগণকে ফুটবলের রিয়াল মাদ্রিদ বলছে? কারণ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ এর জনগণই আমার একমাত্র দল। আমাকে স্বীকার করতেই হবে যে, ঢাকা-৯ এর জনগণকে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করাটা অনেক বড় সম্মানের।

কালবেলা/এমএসকেএম/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১০

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১১

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১২

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৩

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৪

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৫

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৬

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৭

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৮

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৯

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

২০
X