কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮:২৪ এএম
আপডেট : ০১ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

‘নিজ দলের মার্কায় ভোট করলে ২০০ ভোটও পেতেন না’

‘এনসিপি ইজ নাথিং’ মন্তব্য ঘিরে তুষারের কটাক্ষ
মো. গোলাম সারোয়ার তুষার ও এনসিপির লোগো। ছবি : সংগৃহীত
মো. গোলাম সারোয়ার তুষার ও এনসিপির লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার এক সরকারদলীয় সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ‘এনসিপি ইজ নাথিং’ মন্তব্যের জবাবে তিনি ওই সংসদ সদস্যের রাজনৈতিক অতীত ও নির্বাচনী অবস্থান তুলে ধরে সমালোচনামূলক একটি পোস্ট করেন।

রোববার (৩১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট দেন তিনি।

পোস্টে মো. গোলাম সারোয়ার তুষার লিখেছেন—

একজন সরকার দলীয় সংসদ সদস্য দেখলাম ন্যাকা ন্যাকা ইংরেজি টোনে বাংলায় বলছেন ‘এনসিপি ইজ নাথিং।’

খুব ভালো কথা!

অথচ ভদ্রলোক নিজে একসময় পতিত সামরিক স্বৈরাচারের উপদেষ্টা ছিলেন, সেই পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, আবার ক্ষমাটমা চেয়ে পদ ফিরে পেয়েছিলেন।

এবার কোনো মতে নির্বাচনে জেতার জন্য নিজের দল (যে দলের তিনি সভাপতি ছিলেন) বিলুপ্ত করে দিয়ে ধানের শীষ মার্কায় ভোট করেছেন।

যিনি নিজের দলের মার্কায় ভোট করলে ২০০ ভোটও পেতেন না, তিনি ৩০ আসনে নিজ মার্কায় ইলেকশন করে ৩.২১% ভোট বাগানো দেশের তৃতীয় বৃহত্তম দল সম্পর্কে বলছেন ‘নাথিং’।

এ জন্যই কবি বলেছেন, লোল!

কালবেলা/কেএইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X