কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা, সীমান্তে অবৈধ পুশইন এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মহানগর উত্তর দক্ষিণ।

শুক্রবার (১২ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, ‘সীমান্তে অবৈধ পুশইন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন। ভারতকে অবশ্যই আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারকে ভারতের এই অবৈধ পুশইন বন্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে গণহত্যার বিচারে সরকারের উদাসীনতা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের অভিযুক্ত নেতাদের জামিন দেখতে পাচ্ছি। কিন্তু গণহত্যা, দুর্নীতির কোনো বিচার দেখতে পাচ্ছি না। সরকার ফতোয়া দিচ্ছে আওয়ামী লীগ কীভাবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারে।’

সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, ‘সারা দেশে যেভাবে পতিত ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে, তাতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছ। দলমত নির্বিশেষে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার নিষিদ্ধ অঙ্গ সংগঠনের এই অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। পাশাপাশি এই পতিত স্বৈরাচারের দোসরদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ইদানিং আমরা দেখতে পাচ্ছি সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইন করা হচ্ছে, অনতিবিলম্বে ভারতের সরকার এটা বন্ধ না করলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সীমান্তে অভিমুখে লং মার্চ ঘোষণা করবে।’

বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নীলা শেখ, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্লাবন আহমেদ, রাসেল মুন, সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পী, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X