কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০২:৫২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো | ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো | ছবি : সংগৃহীত

আগামী ১৮ জুন ঢাকায় এবং ১৯ জুন দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে জানানো হয়েছে যে, প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগটি মন্ত্রিপরিষদের অনুমোদন পায়নি এবং বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়া থেকে সরকার সরে এসেছে। এ প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত সব বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে, প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের প্রতিবাদে রোববার (১৪ জুন) দুপুরে কর্মসূচিটি ঘোষণা করেন বিকেএম আমির মাওলানা মামুনুল হক।

এদিন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিষদের বৈঠকে সরকারি এই উদ্যোগের তীব্র সমালোচনা করেন তিনি।

মামুনুল হক বলেন, ‘কোমলমতি শিশুদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, চরিত্র গঠন ও ধর্মীয় মূল্যবোধের পরিবর্তে বিতর্কিত সাংস্কৃতিক উপাদান বাধ্যতামূলক করার উদ্যোগ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি।’

এদিকে, একই দিন জাতীয় সংসদের অধিবেশনে প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান জামায়াতের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক সংগীত পদটি সৃষ্টি করা হয়েছে; তার বর্তমান অবস্থা কী?’

এ সময় লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জাতীয় সংসদকে জানান, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদটি সৃজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে।

এরই প্রেক্ষিতে ঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

১০

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

১১

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১২

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১৩

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১৪

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১৫

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৬

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৭

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

১৮

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৯

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

২০
X