কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১১:৪১ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৬, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হঠাৎ বুকে ব্যাথা অনুভব করায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।

মফিজুর রহমান আশিক জানান, সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে তিনি (মুশফিকুল ফজল আনসারী) হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে দ্রুততম সময়ে সিএমএইচের জরুরি বিভাগে যান। সেখানে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে তিনি চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার আরও বিস্তারিত মূল্যায়নের জন্য মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি সিটি এনজিওগ্রাম করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রদূতের অসুস্থতার বিষয়টি অবগত হলে তিনি তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে হাসপাতালে পাঠিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য যে, কিছুদিন আগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর একটি ছোট অপারেশন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X