কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

রাইয়ান আহমেদ। ছবি : সংগৃহীত
রাইয়ান আহমেদ। ছবি : সংগৃহীত

বিএটি বাংলাদেশের হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশনের দায়িত্ব পেয়েছেন রাইয়ান আহমেদ। গত ১ জুন নতুন এ পদে নিযুক্ত হন তিনি।

এর আগে তিনি বিএটি বাংলাদেশের হেড অব অপারেশনস এইচআর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। গত ১৩ বছর ধরে বিএটি গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রাইয়ান আহমেদের।

দীর্ঘ কর্মজীবনে রাইয়ান আহমেদ বাংলাদেশ এবং হংকংভিত্তিক এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক সদর দপ্তরে বিভিন্ন নেতৃত্ব ও ব্যবস্থাপনা পর্যায়ের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক সম্পন্ন করা রাইয়ান আহমেদ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং নটর ডেম কলেজ, ঢাকার সাবেক শিক্ষার্থী।

নতুন দায়িত্বে রাইয়ান আহমেদ বিএটি বাংলাদেশের ট্যালেন্ট, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের নেতৃত্ব দেবেন। পাশাপাশি নেতৃত্ব বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মীদের জন্য ইতিবাচক ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন তিনি।

নতুন দায়িত্ব গ্রহণের পর এক বার্তায় রাইয়ান আহমেদ বলেন, ‘বিএটি বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সত্যিকার অর্থেই সম্মানিত বোধ করছি। প্রতিষ্ঠানের শক্তিশালী সাংগঠনিক সংস্কৃতির ওপর ভিত্তি করে নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং এমন একটি পরিবেশ গড়ে তুলতে কাজ করতে চাই, যেখানে আমাদের কর্মীরা ধারাবাহিকভাবে বিকশিত ও সফল হতে পারবেন।’

বিএটি বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং জনবল উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অভিজ্ঞতা রয়েছে রাইয়ান আহমেদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১০

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১১

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

১২

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

১৩

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১৪

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১৫

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১৬

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৭

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৮

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৯

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

২০
X