কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একটি উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ ‘টাস্কফোর্স’ গঠন করা হয়েছে।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৯ সদস্যের এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের প্রতিনিধি, দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় (স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন ও গণপূর্ত), ডিএমপি, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং 'ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট'-এর প্রকল্প পরিচালক।

সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখার উপসচিব।

টাস্কফোর্সের মূল কার্যপরিধিতে বলা হয়েছে, জাতীয় কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান; ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন করা; মাঠ পর্যায়ের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় কমিটিকে অবহিত করা এবং বাস্তবায়নে কোনো সীমাবদ্ধতা থাকলে তা নিরসনে কার্যকর ভূমিকা রাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গান আছে, সম্মান আছে; নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১০

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১১

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১২

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৩

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১৫

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১৬

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

১৭

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১৮

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৯

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

২০
X