কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান। ছবি : সংগৃহীত
সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান। ছবি : সংগৃহীত

আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না মন্তব্য করে সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেছেন, অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

আক্তারুজ্জামান বলেন, আমরা জুলাইযুদ্ধ করেছি, আমি নিজেও করেছি। আমাদের এখানে যারা আছেন, অনেকেই জুলাইযুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন।

কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি।

জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের প্রতি একটি অনুরোধ জানাবো। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন, আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব। আমি যে গাড়িতে চড়তাম, সেই গাড়িটির নির্বাচনের সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখন সেই গাড়িতেই চড়ি। যারা এই জুলাই চেতনা বিক্রি করেন, আমি অনুরোধ করব—ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন- ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, একটু লাইভ করলেই জাতি দেখতো ওনাদের কী এখন, আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কীরকম হয়েছে। এই বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, চিকিৎসা- আপনি দেখবেন সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সিঙ্গাপুর, কানাডা নই; আমরা এই দেশটিকে সিঙ্গাপুর, কানাডা বানাতে চাই। এই বাজেটে বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, দেশি-বিদেশি বিনিয়োগকে। কর ছাড়ের সুযোগ নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করেন।

তিনি বলেন, সঠিক নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব একমাত্র তারেক রহমান। মুক্তিযুদ্ধের পর আমরা যেরকম মুক্তিযুদ্ধ ধারণ করি, আমরা জুলাইও ধারণ করি। মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন, এই দেশটির অর্থনীতির মুক্তির জন্য তিনি দেশপ্রেম, সততা ও আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না, আমরা স্বাধীনতাকে অন্তরে ধারণ করি, জুলাইকেও অন্তরে ধারণ করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১১

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১২

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৩

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৪

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৫

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৮

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৯

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

২০
X