কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মত সৎ, শিক্ষিত ও ক্লীন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সালাহ উদ্দিন বলেন, দেশে দুর্নীতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্কুল ফিডিং কর্মসূচিতে ডিম, রুটি ও কলা সরবরাহের নামে প্রতি সপ্তাহে প্রায় ১৭ কোটি টাকা লুটপাট হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে খাল খনন প্রকল্পে প্রতিনিয়ত নতুন নতুন দুর্নীতির তথ্য সামনে আসছে বলে মন্তব্য করেন।

সালাহ উদ্দিন আরও বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে ঘুষ গ্রহণ একটি ‘নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়’ পরিণত হয়েছে। তার ভাষায়, ক্যালকুলেটরে হিসাব করে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করেছেন, সেটিকে ‘জীবনের গল্প’ বলা হলেও বাস্তবে এটি একটি ‘আষাঢ়ের গল্প’। প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার ঋণনির্ভর এই বাজেট দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বাজেট ঘোষণার আগেই ১৪টি নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়ও রেকর্ড পরিমাণ বেড়েছে। এছাড়া এমএস রড, ইস্পাত, টিন, সাবান ও শ্যাম্পুর কাঁচামালের ওপর কর ও ভ্যাট বৃদ্ধির সমালোচনা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১১

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১২

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৩

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৪

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৫

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৬

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৭

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৮

গাছা থানার ওসি প্রত্যাহার

১৯

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

২০
X