কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নির্দেশনা। ছবি : কালবেলা গ্রাফিক্স
তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নির্দেশনা। ছবি : কালবেলা গ্রাফিক্স

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হবে। এ লক্ষ্যে যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

ডিএমপি জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত, আনুমানিক ভোর ৪টা পর্যন্ত, লালবাগ বিভাগের নিম্নলিখিত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে। তাই বিকল্প সড়কে চলাচলের আহ্বান জানানো হয়।

হোসাইনী দালান ইমামবাড়া → চাঁনখারপুল/নিমতলী ক্রসিং → নাজিমুদ্দিন রোড → জেল রোড → হাজী সেলিম টাওয়ার রোড → চক-সার্কুলার রোড → চকবাজার মডেল থানা মোড় → চকবাজার → থানার সামনে শাহী মসজিদ মোড় → কারা সদর দপ্তর নতুন রাস্তা → উমেশ দও রোড → বকশী বাজার (কল পাড়) মোড় → বকশী বাজার লেন → হোসাইনী দালান রোড হয়ে ভোর ৪টা হোসাইনী দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

হোসাইনী দালান ইমামবাড়া → হোসাইনী দালান রোড → বকশী বাজার লেন → আলিয়া মাদ্রাসা মোড় → বকশী বাজার (কল পাড়) মোড় → উমেশ দও রোড → উর্দু রোড মোড় → হরনাথ ঘোষ রোড → লালবাগ চৌরাস্তা মোড় → গোর-এ-শহিদ মাজার মোড় → এতিমখানা মোড় → আজিমপুর চৌরাস্তা মোড় → ইডেন কলেজ → নিউমার্কেট মোড় → মিরপুর রোড → ঢাকা কলেজ → সায়েন্স ল্যাব মোড় → ধানমন্ডি আবাসিক এলাকার ২ নং রোড → বিজিবি ৪ নং গেট → সাত মসজিদ রোড → ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

এ সময় নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X