কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

ডা. জুবাইদা রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি
ডা. জুবাইদা রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে তার নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের কোনো ধরনের শোডাউন বা বড় জমায়েত না করার আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে নেতাকর্মীদের জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন শুধু দলের সিনিয়র নেতা, সিনিয়র মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দলীয় সূত্রে জানা গেছে, এ নির্দেশনার আলোকে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় বা শোডাউন করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

শায়রুল কবির খান আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের শোডাউন করা হবে না। নির্ধারিত ব্যক্তিরাই বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে সেখান থেকে চীনে যান তিনি। সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সঙ্গীদের শুক্রবার বিকেল ৫টায় (স্থানীয় সময়) বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১০

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১১

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১২

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৩

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৪

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৫

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৬

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৭

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৮

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৯

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

২০
X