কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

পেশাজীবী মানবাধিকার পরিষদ। ছবি: সংগৃহীত
পেশাজীবী মানবাধিকার পরিষদ। ছবি: সংগৃহীত

বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে হয়রানি, গ্রেপ্তার, চাকরিচ্যুতি ও মব সন্ত্রাসের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পেশাজীবী মানবাধিকার পরিষদ (পিএইচআরসি)।

মঙ্গলবার (৩০ জুন) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শেখ জামালের সই করা এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, কো-আহ্বায়ক অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান।

বিবৃতিতে অভিযোগ করে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে বিভিন্ন পেশাজীবীর বিরুদ্ধে মব সন্ত্রাস, সম্মানহানি, শারীরিক-মানসিক নির্যাতন, গ্রেফতার, মামলা ও চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। এতে পেশাজীবীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।

তারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষককে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত বা একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধেও তথ্য-প্রমাণ ছাড়া গ্রেফতার, মামলা, নির্যাতন ও চাকরিচ্যুতির অভিযোগ তোলা হয়।

প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের হয়রানি, চাকরিচ্যুতি ও গ্রেফতার, আইনজীবীদের পেশা পরিচালনায় বাধা এবং শিল্পী-সাহিত্যিকদের হয়রানির অভিযোগও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ বাতিল এবং ২০২৪ সালের ২০ জুন থেকে নেওয়া বেতন-ভাতা ফেরত চাওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেছে সংগঠনটি। তারা বলেন, একজন খ্যাতিমান চিকিৎসকের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

বিবৃতিতে হামের টিকা আমদানি নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, এতে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে এবং দেশে শিশুদের মধ্যে হাম আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বেড়েছে।

তুরাগ এলাকায় রাজনৈতিক নেতাকর্মী নিখোঁজ এবং নদীতে মরদেহ উদ্ধারের অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সংগঠনটি। এ ঘটনায় পুলিশ ও গণমাধ্যমে ভিন্ন তথ্য আসায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

সংগঠনটির নেতারা মত ও ভাবপ্রকাশের স্বাধীনতা রক্ষা, মব কালচার বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১০

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১১

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১২

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৩

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৪

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৫

হুহু করে কমছে তেলের দাম

১৬

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৭

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৮

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৯

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

২০
X