কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি

ভাসানী জনশক্তি পার্টি লোগো।
ভাসানী জনশক্তি পার্টি লোগো।

জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগের গৌরবময় স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে ‘ভাসানী জনশক্তি পার্টি’ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার সংগঠনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। ১৯ জুলাই ‘জুলাই আন্দোলনের তাৎপর্য, শহীদদের অবদান এবং জাতীয় জীবনে তাদের আত্মত্যাগের গুরুত্ব’ তুলে ধরে আলোচনা সভা। ২৪ জুলাই ‘জুলাই শহীদ’দের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয়। তাদের ত্যাগের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’

শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শনের জন্য জাতীয় ঐক্য, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।

বিবৃতিতে ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে ঘোষিত কর্মসূচিগুলোতে যথাসময়ে উপস্থিত থেকে সফল করার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১০

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১১

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৩

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৪

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৫

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৬

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৭

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৯

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

২০
X