কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: কালবেলা গ্রাফিক্স

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা-স্মরণসভা, চিত্র প্রদর্শনী, বিভাগীয় ছাত্র সমাবেশ এবং শহীদদের কবর জিয়ারত ও প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেওয়া।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা; ১৬ জুলাই চট্টগ্রাম-রংপুর বিভাগে ছাত্র সমাবেশ ও এই দুই বিভাগ ব্যতিত সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা; ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’; ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা; ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা; শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল; ২৪ জুলাই ও ২৫ জুলাই সারা দেশে সব শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া এবং ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে পহেলা জুলাইয়ে প্রথম প্রহরে গত বুধবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছির জানান, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি করেছে ছাত্রদল। সুসংগঠিতভাবে কর্মসূচি পালন করতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে শট নিয়েছিলেন রোনালদো! সরগরম নেটদুনিয়া

দেয়ালে পিঠ ঠেকে গেলে আশার প্রদীপ জ্বালায় যে ৪ আমল

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভ্যান চুরি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

১০

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

১১

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

১২

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৩

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

১৪

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

১৫

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

১৬

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

১৭

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

১৮

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

১৯

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

২০
X