বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

ট্র্যাভিস কেলসি ও টেইলর সুইফট। ছবি - সংগৃহীত
ট্র্যাভিস কেলসি ও টেইলর সুইফট। ছবি - সংগৃহীত

বিয়ের গুঞ্জনে যখন সরগরম বিনোদন অঙ্গন, ঠিক সেই সময় মানবিক উদ্যোগের জন্যও আলোচনায় এসেছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য সংস্থায় যৌথভাবে ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন এই তারকা জুটি। তাদের এক প্রতিনিধির বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি দাতব্য প্রতিষ্ঠানে এ অর্থ বিতরণ করা হয়েছে। যদিও ঘোষণায় তাদের ব্যক্তিগত জীবন বা সম্ভাব্য বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে অনেকের ধারণা, আসন্ন উদযাপনকে ঘিরেই এই অনুদান দেওয়া হয়েছে।

কোন সংস্থা কত অর্থ পেয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তবে নিউইয়র্কভিত্তিক খাদ্য সহায়তাকারী সংস্থা সিটি হারভেস্ট নিশ্চিত করেছে, তারা টেইলর ও ট্র্যাভিসের কাছ থেকে ১০ লাখ মার্কিন ডলার অনুদান পেয়েছে।

সংস্থাটির প্রধান নির্বাহী জিলি স্টিফেনস বলেন, নিউইয়র্কের মানুষের প্রতি এই তারকা জুটির আন্তরিকতারই প্রতিফলন এই সহায়তা। ফেডারেল তহবিল কমে যাওয়ায় শহরের ফুড প্যান্ট্রি ও বিনামূল্যের খাবার বিতরণ কর্মসূচির ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে এই অনুদান তাদের কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই পরিমাণ অর্থ পেয়েছে রোড আইল্যান্ড কমিউনিটি ফুড ব্যাংকও। সংস্থাটির প্রধান নির্বাহী মেলিসা চেরনি জানান, এই অর্থের মাধ্যমে প্রয়োজনীয় মানুষের জন্য পুষ্টিকর ও মানসম্মত খাবার সংগ্রহ ও বিতরণ আরও সহজ হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ অন্যদেরও দান-অনুদানে উৎসাহিত করবে।

দাতব্য কর্মকাণ্ডে টেইলর সুইফটের সম্পৃক্ততা নতুন নয়। তার রেকর্ড গড়া Eras Tour চলাকালে সফর করা বিভিন্ন শহরের ফুড ব্যাংকগুলোতে তিনি উল্লেখযোগ্য সহায়তা দিয়েছেন। এ ছাড়া প্রাণী উদ্ধার, হারিকেন ও টর্নেডো দুর্গতদের সহায়তা, লস অ্যাঞ্জেলেসের দাবানল ত্রাণ, ক্ষুধা নিবারণ কর্মসূচি, শিশু হাসপাতাল এবং ক্যানসারে আক্রান্ত ভক্তদের সহায়তায়ও নিয়মিত অনুদান দিয়ে আসছেন।

এদিকে টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি এখনো তাদের বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহান্তেই নিউইয়র্কে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে। জানা গেছে, বৃহস্পতিবার একটি রিহার্সাল ডিনারের আয়োজনের পর শুক্রবার মূল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ / এলাকার বড় ভাইয়ের প্রেমের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল নয়নের

বহুমুখী সৃষ্টির কারিগর সুজন

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

১০

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

১১

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ দেশে ফেরত পাঠাবে ভারত

১২

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৩

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

১৪

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

১৫

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

১৬

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

১৭

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

১৮

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

১৯

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

২০
X