বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রফেসর আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এবি পার্টির শোক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেখক, গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রোববার (০৫ জুলাই) এক যৌথ শোকবার্তায় বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক সাহসী, স্বাধীনচেতা ও আপসহীন কণ্ঠস্বর। তিনি জ্ঞানচর্চাকে কেবল একাডেমিক পরিসরে সীমাবদ্ধ রাখেননি, বরং জাতীয় চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার, সাংস্কৃতিক আত্মমর্যাদা এবং স্বাধীন চিন্তার বিকাশে আজীবন নিরলস ভূমিকা পালন করেছেন।

নেতারা বলেন, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ় অবস্থানের একজন প্রাজ্ঞ বুদ্ধিজীবী। সংকটময় সময়ে তিনি সত্য উচ্চারণে কখনো আপস করেননি। তার লেখনী ও বক্তব্য নতুন প্রজন্মকে মুক্তবুদ্ধি, আত্মপরিচয় এবং গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তার পথে অনুপ্রাণিত করবে।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বাংলা একাডেমির সভাপতি এবং একজন বিশিষ্ট লেখক হিসেবে তিনি দেশের সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা-অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। বাংলা ভাষার সর্বস্তরে প্রয়োগ, জাতীয় সংস্কৃতির বিকাশ এবং মুক্তবুদ্ধির চর্চায় তার অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এবি পার্টির নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১০

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১১

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১২

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৩

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৪

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৫

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৬

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৭

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৮

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৯

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

২০
X