পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

আবু বক্কর সিদ্দিক। ছবি : কালবেলা
আবু বক্কর সিদ্দিক। ছবি : কালবেলা

সরকারি বদলির আদেশ জারির দুই মাস পেরিয়ে গেলেও এখনো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কর সিদ্দিক একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন।

নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে তিনি বহাল তবিয়তে অফিস করায় প্রশাসনিক মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জারি করা এক আদেশে আবু বক্কর সিদ্দিককে পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বদলি করা হয়। সরকারি বিধি অনুযায়ী, আদেশ জারির সাত দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। সে হিসেবে ১৪ মের মধ্যেই তার ক্ষেতলালে দায়িত্ব গ্রহণের কথা ছিল।

কিন্তু বদলির প্রায় দুই মাস অতিবাহিত হলেও তিনি এখনো পাঁচবিবি উপজেলায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্ট মহলেও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বদলি কার্যকর না করে তিনি বিভিন্নভাবে সময়ক্ষেপণের চেষ্টা করছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বদলির আদেশ হয়েছে ঠিকই, তবে আমাকে রিলিজ দেওয়ার বিষয়টি জেলার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অধীনে। জুন মাসে কিছু প্রকল্পের বরাদ্দ ও কাজের সমাপনী কার্যক্রম ছিল। আশা করছি, আগামী ১৫ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে পারব।’

এ বিষয়ে জয়পুরহাট জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বদলির আদেশ বহাল রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত তাকে নতুন কর্মস্থলে পাঠানো হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১০

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১১

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১২

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৩

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৪

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৫

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৬

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৭

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৮

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৯

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

২০
X