কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১০:১১ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

এরদোয়ানের সঙ্গে করমর্দন করছেন কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত
এরদোয়ানের সঙ্গে করমর্দন করছেন কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

ন্যাটো সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে একটি ব্যক্তিগতকৃত রিভলভার ও তাজা গুলি উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিভলভারটির গায়ে স্টারমারের নাম খোদাই করা ছিল। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি দেশের নেতাকেই একই ধরনের স্মারক উপহার দেওয়া হয়েছে।

তবে যুক্তরাজ্যের কঠোর অস্ত্র আইন অনুযায়ী কার্যক্ষম আগ্নেয়াস্ত্র দেশে আনা বৈধ নয়। তাই স্টারমারের উপহার হিসেবে পাওয়া রিভলভারটি যুক্তরাজ্যে নেওয়া হয়নি এবং এটি বর্তমানে তুরস্কে ব্রিটিশ কর্মকর্তাদের হেফাজতে রয়েছে।

জানা গেছে, অস্ত্রটি যুক্তরাজ্যে পাঠানোর আগে এটি নিষ্ক্রিয় (ডিকমিশন) করা হবে, যাতে সেটি আর গুলি ছোড়ার সক্ষমতায় না থাকে। এ উপহার রপ্তানির ক্ষেত্রে প্রেসিডেন্ট এরদোয়ান বিশেষ অনুমতি দিলেও যুক্তরাজ্যের আইন মেনে সেটি আপাতত তুরস্কেই রাখা হয়েছে।

এদিকে সম্মেলনে স্টারমার ও এরদোয়ান দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদারে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্মেলন শেষে স্টারমার বলেন, এটি একটি সফল সম্মেলন ছিল। আমরা যে ঐক্য অর্জন করতে চেয়েছিলাম, তা অর্জন করেছি। ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এটি স্যার কিয়ার স্টারমারের শেষ বড় আন্তর্জাতিক সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আ.লীগের সাবেক এমপিকে শ্যেন এরেস্ট দেখাল পুলিশ

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

লাখ টাকার ঘুষের মামলায় সাবেক বেবিচক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড 

১০

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত শিক্ষক সাজু

১১

বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১২

এবার সুখবর পেলেন মিশরের কোচ

১৩

যে শহরে খামেনির দাফন, সেই মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রসহ ৩ ডাকাতের আত্মসমর্পণ 

১৫

ইমাম রেজার পাশে শায়িত হচ্ছেন খামেনি

১৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

বিশ্বকাপ ফাইনালে তারকাদের মহামিলন, ইতিহাসে প্রথমবার হাফটাইম শো

১৮

পাকিস্তানের ‘ব্যর্থ’ সেফ সিটি প্রকল্পকে ‘অনুকরণীয়’ ভাবছে বাংলাদেশ!

১৯

বিশ্ব পরিবেশ দিবস: গাজীপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত 

২০
X