কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০১:১৫ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

ইরানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
ইরানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ইরানে নিরাপদে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানিয়েছেন, প্রতিনিধি দলের অন্য সদস্যরা দেশে ফিরলেও তার ফ্লাইট পরে হওয়ায় তিনি এখনো ইরানেই রয়েছেন।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাটওয়ারী বলেন, তাদের ছয় সদস্যের প্রতিনিধিদলের পাঁচজন ইতোমধ্যে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার সকাল ৭টায় ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে ফিরবেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এখানে নিরাপদে আছি। এখনও অনেক আন্তর্জাতিক প্রতিনিধি ইরানে অবস্থান করছেন। হামলা মূলত উত্তরাঞ্চলে হয়েছে। আমরা দক্ষিণের দিকে আছি। মাশহাদ ও বন্দর আব্বাসে হামলার খবর পাওয়া গেছে। তবে আমাদের এলাকায় এখনো কোনো হামলা হয়নি।’

পাটওয়ারী আরও জানান, ফেব্রুয়ারি-মার্চে হওয়া হামলার ধ্বংসস্তূপ তিনি নিজ চোখে দেখেছেন। তবে বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, ‘মিডিয়ায় যেভাবে পরিস্থিতি দেখানো হচ্ছে, বাস্তবে আমরা তেমন কিছু দেখিনি। মানুষের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, নতুন করে ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে গত সপ্তাহে এনসিপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল ইরান সফরে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

১০

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১১

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১২

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১৩

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৪

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৫

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৬

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৭

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৮

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৯

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

২০
X