দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি আ.লীগের মতো হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পরিণতিও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো হবে। তিনি বলেন, এই দেশ দিল্লির তাবেদারিতে চলবে না। শহীদ হাদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘আপনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু শুধু ব্যক্তিগত যোগ্যতায় এ পদে আসেননি। ১৭ বছর পর দেশে ফিরে আসার পর দেশের মানুষ আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানিয়েছে, তাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভেসে উঠেছে। সেই আবেগ, প্রত্যাশা ও বিশ্বাস থেকেই মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণ যে আমানত আপনার হাতে তুলে দিয়েছে, তা রক্ষা করতে পারলে ভবিষ্যতেও জনগণের সমর্থন পাবেন। কিন্তু সেই আমানতের মর্যাদা রক্ষা করতে না পারলে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন না হলে, আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপিকে জনগণ আর ভোট দেবে না।’

জুলাই অভ্যুত্থানের চেতনা সারাদেশে ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এনসিপি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে দেশব্যাপী পদযাত্রা ও পথসভার আয়োজন করে।

বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অ্যাম্বাসেডর ইজাজ আল ওয়াসী জ্বীমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ এবং দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আহত আরেক নারী 

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

১০

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

১১

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

১২

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

১৪

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

১৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

১৬

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

১৭

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

১৮

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১৯

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X