কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি শিশুর ছবি হাতে কান্না করছেন তার অভিভাবকরা। পুরোনো ছবি
যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানি শিশুর ছবি হাতে কান্না করছেন তার অভিভাবকরা। পুরোনো ছবি

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় অন্তত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বুধবার (১৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোহাজেরানি বলেন, সরকার নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে থাকবে।

তিনি বলেন, শোকাহত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। নিহতদের আত্মত্যাগকে আমরা সম্মানের সঙ্গে স্মরণ করছি।

সরকারি মুখপাত্র আরও বলেন, দক্ষিণ ইরান দেশের প্রাণকেন্দ্র এবং এই অঞ্চলের মানুষের পাশে সরকার সব ধরনের সহায়তা নিয়ে থাকবে।

এদিকে হরমুজ প্রণালির আশপাশে ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় ৭ ইরানি সেনা নিহত হয়েছে। একই সময়ে ইরানও বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ৭ ঘণ্টাব্যাপী অভিযানে হরমুজ প্রণালির আশপাশ ও ইরানের উপকূলীয় এলাকায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌবাহিনীর বিভিন্ন স্থাপনায় নিখুঁত হামলা চালানো হয়েছে।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইলাম, সিস্তান ও বেলুচিস্তান, হোভেইজা, চাবাহার, কেশম ও হেঙ্গাম দ্বীপ এবং বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। এসব হামলায় একটি সেনা ব্যারাকে সাত সেনা সদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক দিনে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর অঞ্চলটিতে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা বেড়েছে। তবে এসব হামলায় বেসামরিক নিহতের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

১০

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

১১

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

১২

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

১৩

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

১৪

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

১৫

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

১৬

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১৭

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

১৯

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

২০
X