বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

বগুড়ার মোকামতলা বন্দরে আয়োজিত পথসভায় সারজিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী। ছবি : কালবেলা
বগুড়ার মোকামতলা বন্দরে আয়োজিত পথসভায় সারজিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী। ছবি : কালবেলা

দেশে চলমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা বলেছেন, দেশের সাধারণ মানুষ শুধু ক্ষমতার বদল নয়, পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়। যেখানে কোনো বৈষম্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও পরিবারতন্ত্রের স্থান থাকবে না।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় বগুড়ার মোকামতলা বন্দরে আয়োজিত এক পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বগুড়াবাসী দীর্ঘ ১৭ বছর ধরে কেবল আঞ্চলিক পরিচয়ের কারণে চরম বৈষম্যের শিকার হয়েছেন। আগামী দিনে এই বৈষম্যের অবসান ঘটানো হবে। রাষ্ট্র ও প্রশাসনের কাছে সবার আগে সেবা পাবেন দেশের সাধারণ কৃষক ও রিকশাচালক। আর যারা ক্ষমতার অপব্যবহার করে ফুলে-ফেঁপে উঠেছেন, তাদের নিয়মতান্ত্রিকভাবে লাইনের পেছনে দাঁড়াতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রকৃত বাস্তবায়ন তখনই হবে, যখন দেশের সাধারণ মানুষ মধ্যরাতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা ও অ্যাম্বুলেন্স পাবে, যুবকদের কর্মসংস্থানের জন্য সাগর পাড়ি দিয়ে বিদেশে গিয়ে মরতে হবে না। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে সরকারি সুযোগ-সুবিধা ও উন্নয়নের ক্ষেত্রে ভিআইপি বা মন্ত্রীদের এলাকার সঙ্গে সাধারণ গ্রামীণ এলাকার কোনো বৈষম্য থাকবে না।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোকামতলার আলু চাষি ও হিমাগার মালিকদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা নিজেদের পরিবারের নামে রাস্তা আর প্রতিষ্ঠানের নামকরণ করে আত্মতুষ্টিতে ভোগেন, কিন্তু সাধারণ মানুষের মৌলিক সংকট মেটান না। আমরা এই অপরাজনীতির অবসান চাই।

পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলমকে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং এনসিপির স্থানীয় প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন নাসিরুদ্দিন পাটোয়ারী।

পথসভায় এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২০২৪ সালের জুন মাসে কোটা সংস্কারের দাবিতে আমরা মাত্র ১০-১২ জন মিলে যে আন্দোলনের সূচনা করেছিলাম, ৫ আগস্ট তা কোটি মানুষের গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এনসিপির বয়স মাত্র এক বছর। আজ কোনো জাঁকজমকপূর্ণ মঞ্চ বা বড় চেয়ার ছাড়াই সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখছি, তা আমাদের সাহস যোগায়। আমরা কোনো ভোট চাইতে আসিনি, অন্ধ দালালি করতেও উদ্বুদ্ধ করছি না। আমরা চাই মানুষ ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস অর্জন করুক।

জনগণের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, বাপ-দাদার আমল থেকে চলে আসা কোনো নির্দিষ্ট মার্কার প্রতি অন্ধ আনুগত্য রেখে দেশের পরিবর্তন সম্ভব নয়। আজ যিনি ক্ষমতায় আছেন, দেশের মানুষ তার মা-বাবার অতীত ভালো কাজ কিংবা তার আপসহীন নেত্রীর ত্যাগের প্রতি সম্মান জানিয়ে ভোট দিয়েছে। কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি সংবিধানের সংস্কার, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের রায়ের মর্যাদা দেওয়া না হয়, তবে দেশের বিবেকবান মানুষ মুখ ফিরিয়ে নিতে দ্বিধা করবে না।

সভায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এই দেশকে অন্য দেশের কাছে বর্গা দিয়েছিল এবং রাষ্ট্রীয় ব্যাংকগুলো খালি করে মাফিয়া সিস্টেম তৈরি করেছিল। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ সেই আধিপত্যবাদী শক্তিকে উৎকট করেছে। আজ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। অহংকার পরিহার করে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার পাশে দাঁড়াতে হবে, অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।

কালবেলা/ওয়াইএ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X