কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন: প্রশ্ন রিজভীর 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টকশোতে অনেকে ইনিয়ে বিনিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৫ আগস্টের পর তারা আড়ালে চলে গিয়েছিল, এখন আবার সক্রিয় হয়ে উঠেছে। শেখ হাসিনার আমলে এই-ওই হয়েছে বা বড় একটি রাজনৈতিক দলকে কেন রাজনীতি করতে দেওয়া হবে না—এ ধরনের বক্তব্য তুলে ধরা হচ্ছে। শেখ হাসিনা যদি এতোই বাহাদুর হন, তাহলে পালালেন কেন? খালেদা জিয়া তো পালাননি। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীর মোড়ে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ওয়ান-ইলেভেন সরকারের সময় নানা চাপ ও হুমকি থাকা সত্ত্বেও খালেদা জিয়া দেশ ছাড়েননি। অথচ ওই সময় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। শেখ হাসিনার শাসনামলেও তাকে কারাভোগ করতে হয়েছে। তবে কোনো অন্যায় চাপের কাছে তিনি মাথানত করেননি।

তিনি বলেন, শেখ হাসিনা যদি ফিরে এসে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া ও টিক্কা খানের যে উত্তরাসূরি রাজনীতি তাদের তো আনতে হবে। টিক্কা খান ও ইয়াহিয়া খানকে মানুষ রক্তপিপাসু বলে জানত, শেখ হাসিনা তাদের চেয়ে কম কি করেছেন? শেখ হাসিনা যে কি নিষ্ঠুর হতে পারে, তা কারাগারে নেতাদের ওপর হাত তোলা না দেখলে বোঝা যাবে না।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, হাসিনা এদেশের মানুষের রক্ত ঝরিয়েছে। তার বাবাও একই কাজ করেছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে কিভাবে? ফ্যাসিস্ট দলকে ফিরিয়ে আনা যায় না। তাদের রক্তের মধ্যে ফ্যাসিবাদ ও ভয়ংকর রক্তপিপাসুতা। তাহলে রাজনীতিতে কিভাবে ফিরে আসা সম্ভব? হিটলারের দল ফিরে আসতে পারেনি।

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে যাত্রাবাড়ী ও রায়েরবাগের প্রতিরোধ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। শ্রাবণের বৃষ্টির মত যাত্রাবাড়ীতে যখন গোলাগুলি করা হচ্ছিল। সেদিন শুধু বিএনপি-ছাত্রদল নয়, জামায়াত শিবির, মাদ্রাসার ছাত্ররাসহ অন্যান্য সংগঠনগুলোও বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। এ সময় অভ্যুত্থানের সময়ে নিজের গ্রেপ্তার, রিমান্ড ও কারাজীবনের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন রিজভী।

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর তারা বলল, শেখ হাসিনাকে মাফ করে দিলাম, ভারতের সাথে সম্পর্ক গড়ে তোলার কথা বলেছে। জামায়াত সব সময় ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে তারা নিজেরাই পানিতে পড়ে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী ভারতে পালিয়ে ছিল। কিন্তু তাকে ভারত গ্রেপ্তার করেনি এবং ফেরত দেয়নি। আওয়ামী লীগ, শেখ হাসিনার টোনে জামায়াত কথা বললে, জনগণ তা মেনে নেবে না। এ সময় গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান রিজভী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

১০

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

১১

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

১২

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

১৩

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১৪

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১৫

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১৬

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৭

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৮

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৯

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

২০
X