কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

মাওলানা সানাউল্লাহ খান
বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান | ছবি: কালবেলা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান। একই সঙ্গে তিনি শাপলা ট্র্যাজেডি এবং জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন।

বুধবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘আলেম, ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ: রক্তবিধৌত জুলাই গণঅভ্যুত্থানের জয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা সানাউল্লাহ খান বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল। তার অভিযোগ, জঙ্গিবাদের অভিযোগকে ব্যবহার করে তৎকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছিল।

তিনি বলেন, শাপলা ট্র্যাজেডি এবং জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু তাদের সেই অবদান এখনো রাষ্ট্রীয়ভাবে যথাযথ মূল্যায়ন পায়নি। তাই তাদের আত্মত্যাগ ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

সভায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে আলেম সমাজের পাশে বৃহত্তর জনগোষ্ঠী দাঁড়াতে পারেনি। এমনকি কিছু রাজনৈতিক দলও শেষ পর্যন্ত তাদের পাশে ছিল না। এরপর সরকারবিরোধী সব কণ্ঠ দমন করা হয়, যা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পথকে আরও সুগম করে।

তিনি বলেন, ৫ মের নৃশংসতা দেখে মানুষ গুমরে কেঁদেছে, মা-বোনেরা ঘরে বসে দোয়া করেছেন। কিন্তু ৫ আগস্টের বীভৎসতার বিরুদ্ধে নারী-পুরুষ নির্বিশেষে মানুষ রাজপথে নেমে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে এবং ফ্যাসিবাদকে পালিয়ে যেতে বাধ্য করে।

মঞ্জু আরও বলেন, যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে বা পালিয়ে যায়; কিন্তু তাদের দালাল ও প্রেতাত্মারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করে। তার ভাষ্য, ১৯৭১ সালের পর যেমন পরাজিত শক্তির সহযোগীরা বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নিয়েছিল, তেমনি ফ্যাসিবাদ পতনের পরও তাদের কিছু সহযোগী দেশে থেকে বিভিন্নভাবে নিজেদের পুনর্বাসনের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী এবং আলেম-ওলামারাও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে আলেম সমাজের গৌরবোজ্জ্বল ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান, জুলাই যোদ্ধা মাওলানা সাদমান ফুয়াদ, মো. আলিফসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ ছাড়া দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, গণশিক্ষা ও পাঠাগারবিষয়ক সম্পাদক আনোয়ার ফারুক, মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X