কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আটক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব।

রোববার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। র‍্যারেব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মহাসমাবেশ এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশের দিন বেশ কয়েকটি এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন ফকিরাপুল এলাকায় এক পুলিশ সদস্য নিহত হন।

সমাবেশের দিনে ভাঙচুর ও সংঘর্ষে প্রাণহানির ঘটনায় এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ বেশ কয়েকজন নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X