কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সমর্থনে তিতুমীর কলেজ ছাত্রদলের মিছিল ও পিকেটিং

অবরোধ সমর্থনে তিতুমীর কলেজ ছাত্রদলের মিছিল। ছবি : কালবেলা
অবরোধ সমর্থনে তিতুমীর কলেজ ছাত্রদলের মিছিল। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী চলমান দশম দফার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার দুপুরে মহাখালী লিংক রোড থেকে গুলশান-১ অভিমুখে এই মিছিল হয়। এ সময় স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ করে পিকেটিং করেন তারা।

মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, নোবেল ইসলাম সূর্য, শেখ শাহানাজ পারভীন, সহসাংগঠনিক সম্পাদক পিয়াস হাওলাদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রিজভী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. শাকিল; সদস্য নজরুল ইসলাম বিজয়, সোহানুর রহমান সোহান।

এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদল নেতা আমিনুর হক শান্ত, মেশকাত শরীফ, মো. লাভলু হাসান, মাহমুদুল্লাহ আরাফি, সৌরভ মুসরাত, আবিদ হোসেন নাঈম, নাইমুর রহমান, আশিক ইসলাম, মুন্না সরকার।

এ সময় মিছিলকারীরা অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X