কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে কাওরানবাজারে ছাত্রদলের মিছিল

অবরোধ সফলে রোববার সকালে রাজধানীর কাওরানবাজার মোড় থেকে বাংলামোটর মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতারা। ছবি : কালবেলা
অবরোধ সফলে রোববার সকালে রাজধানীর কাওরানবাজার মোড় থেকে বাংলামোটর মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতারা। ছবি : কালবেলা

বিএনপির ডাকা ১৩তম দফায় দেশব্যাপী অবরোধ সফলে রোববার (২৪ ডিসেম্বর) সকালে কাওরানবাজার মোড় থেকে বাংলামোটর মোড় পর্যন্ত মিছিল ও সড়ক অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এই মিছিল এই অবরোধ পালন করছে বিএনপিসহ মিত্র দল এবং জোটগুলো।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব। মিছিলের শেষপর্যায়ে সোনারগাঁও হোটেলের পাশে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দেয় বলে অভিযোগ করেন তারা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সজীব মজুমদার, জামিল মুরসালিন, মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ বি এম ইজাজুল কবির রুয়েল, মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাওছার আহম্মেদ রনি, সেলিম মাহমুদ, শাফি আল আমান, আরিফুল ইসলাম, সুলতানা আক্তার মিম, মুনতাসীর মামুন, গ্রিন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হুমায়ন ইসলাম নাহিদ, ঢাকা কলেজ ছাত্রদলের পিয়াল হাসান, মো. শামীম শেখ, তিতুমীর কলেজ ছাত্রদলের সেলিম রেজা, মো. শহিদুল ইসলাম, শাহিন আল মাহমুদ, আব্দুল আজিজ, মিমনুর রহমান, জহিরুল ইসলাম ইয়ামিন, হারুন অর রশিদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাখাওয়াত হোসেন সরকার, মো. সেলিম হোসেন, শাকিল মাহমুদ, মাহিন আহমেদ, মাইনুল ইসলাম রনি, মো. আরিফুল ইসলাম আরিফ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের মো. সালাহ্ উদ্দিন, জসিম উদ্দিন, মো. আরিয়ান রুবেল, মো. রিয়াজ উদ্দিন, তেজগাঁও থানা ছাত্রদলের জাকির হোসেন রকি, মো. রাহাত, মো. রুবেল, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের বাহার ইবনে রোহাব, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের মো. আব্দুস সোবহান শাহ শাকিল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান, রাসেল হোসেন, মাহমুদ বিন কবিরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X