শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আমার বিজয়টা এবার বিস্ময়কর : মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত

নৌকা প্রতীকে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে।

বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে! কারণ আমি ’৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবারই সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা আমার ভালো লেগেছে। এই আসনে ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তারপরও আমি মনে করেছি যে, মানুষ আমাকে পুরোনোভাবেই গ্রহণ করেছে আর সেভাবেই তারা আমাকে দেখতে চায়।

এবারের নির্বাচনে জিতে অনুভূতির বিষয়ে তিনি বলেন, হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় বিষয়। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশে চলি, যাদের অর্থবিত্ত নেই- তাদের এ ধরনের নির্বাচনে বেড়িয়ে আসা কঠিন কাজ। আমার বিজয়টা তাই এবার বিস্ময়কর লেগেছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটের শরিক দল হিসেবে অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টি থেকে শুধু বিজয়ী হয়েছেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X