কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ভোট বর্জনের ডাক জনগণ প্রত্যাখ্যান করেছে : তথ্য প্রতিমন্ত্রী

ঢাকার কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ছবি : কালবেলা
ঢাকার কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ছবি : কালবেলা

বিএনপিসহ যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, আমি মনে করি আমার কাছে এই নির্বাচন এমপি হওয়ার নির্বাচন নয়, যারা ভোট বর্জন করেছে, জনগণকে ভোট বর্জন করতে উৎসাহিত করেছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং নির্বাচনের বিপক্ষে কাজ করেছে তাদের প্রত্যাখ্যান করার নির্বাচন।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী আরাফাত বলেন, নির্বাচনের আগে তারা অগ্নিসন্ত্রাস, হুমকি-ধমকি দেওয়ার পরও জনগণ এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে আমরা আগামী পাঁচ বছর কি কি করব সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় বা আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো করা হয়েছিল সেগুলোর জবাব দিয়েছি আমরা এই নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল তারা কিন্তু আজকে পরাজিত হয়েছে।

মোহাম্মদ এ আরাফাত বলেন, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তারা কিছুদিন আগেই আগুন দিয়ে ট্রেনে পুড়িয়ে মারলেন সেই মানুষগুলোর কি বেঁচে থাকার অধিকার ছিল না? আপনারা কেন নির্বাচনে আসলেন না, কেউ না করেছিলেন নির্বাচনে আসতে? আজকে দেখেন মানুষ নির্বাচনে এসেছে এবং ভোট দিয়েছে। সঠিক যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ৪২ শতাংশ নয় আরও বেশি ভোট পড়েছে এই নির্বাচনে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস হরতাল অবরোধের পরেও মানুষ নির্বাচনমুখী ছিল। নির্বাচন হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আমরা আগামী পাঁচ বছরেও উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, একটি দেশের বা সমাজে শান্তি বিরাজের জন্য শক্তিশালী ও সাহসী একজন নেতা দরকার হয়, আমাদের সেই নেতা আছে বলেই আমরা আজ শান্তি উপভোগ করছি। সেই নেতার নাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আমরা তার জন্য দোয়া করব, তার হাতকে শক্তিশালী করব।

তিনি বলেন, আমরা বুঝতে পারি না আমরা যখন সহজে কিছু পেয়ে যাই। সহজে পাওয়ায় যার মর্ম আমরা বুঝি না। যখন এই শান্তি আর থাকবে না তখন আমরা বুঝব যে আমরা কি হারালাম। গত ১৫ বছরে শেখ হাসিনার মতো শক্তিশালী একজন নেতা যদি হাল ধরে না থাকত, যদি কোনো অঘটন ঘটত তখন আমরা হারে হারে টের পেতাম। কিন্তু তিনি আছেন তাই আমরা বুঝতে পারছি না। তাই আমাদের নিজেদের স্বার্থে শান্তির স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে তার পাশে থাকতে হবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা ঢাকা-১৭ আসনের মানুষ আমাকে উপনির্বাচনের থেকেও এবার সংসদ নির্বাচনে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা আমাকে নির্বাচিত করেছেন সেই সুবাদে প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X