কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোটবিহীন সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে : ফারুক

মানববন্ধন কর্মসূচিতে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
মানববন্ধন কর্মসূচিতে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

আন্দোলনের মাধ্যমে ‘ভোটবিহীন’ সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে এক মানববন্ধন কর্মসূচি সরকারের দমনপীড়নের প্রসঙ্গ টেনে এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনারা গণতন্ত্র হত্যা করেছেন, আপনারা ৭ জানুয়ারি ভোটবিহীন নির্বাচন করেছেন। নির্বাচনের আগেও অনেক হুমকি-ধমকি দিয়েছিলেন, এখনো হুমকি দিচ্ছেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, জেল-জুলুম দিয়ে, মামলা দিয়ে আপনারা বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবেন না। ইনশাআল্লাহ আন্দোলন কত প্রকার কি কি তা এই ভোটবিহীন সরকারকে দেখিয়ে দেওয়া হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

জয়নুল আবদীন ফারুক বলেন, ওবায়দুর কাদের সাহেব, পররাষ্ট্রমন্ত্রী …আপনারা টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ) বলেন, বিএনপির দালাল। আমার মনে হয়, দুইদিন পরে সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য) দালাল বলা শুরু করবেন। কারণ যারা আপনাদের বিরোধিতা করে তারাই আপনাদের শত্রু… আপনারা নিজেদের মনে করেন গণতন্ত্রের লোক, নিজেদের মনে করেন স্বাধীনতার সপক্ষের লোক। কিন্তু সেই কাজটি আপনারা করেন না। আপনারা এখন রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে আমাদেরকে সাময়িক দাবিয়ে রাখবেন। ইনশাআল্লাহ পৃথিবীর ইতিহাস কথা বলেন, পুলিশ দিয়ে গণতন্ত্রকামী মানুষকে দাবিয়ে রাখতে পারে না।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বর্তমানে কারাগারে ধারণের কথা ৪১ হাজার। বর্তমান কারাগারে বন্দির সংখ্যা লক্ষাধিকের বেশি। আমাদের একজন ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুধু ছাত্র ঐক্যের মিটিং করার কারণে তাকে গ্রেপ্তার করে একটি মামলা দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান তাকে এখানে পুলিশ মারার মামলা দিয়েছে।

তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীর যারা রাজপথে সংগঠিত করতে পারে, যারা নেতাকর্মীদের নিয়ে রাজপথে হাজির হতে পারে, বেছে বেছে তাদের গ্রেপ্তার করে কারাগারে নিয়ে অমানুষিক নির্যাতন করছে। বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীদের কারাগারে অমানুষিক নির্যাতন করছে।

তিনি আরও বলেন, আমরা আজকে গণতন্ত্রকামী জনগণকে একটা আহ্বান জানাতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মতো ব্যক্তি, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, জহির উদ্দিন স্বপন তারা কি অপরাধী, সন্ত্রাসী, ব্যাংক লুটেরা, অর্থপাচারকারী, ঋণখেলাপি? না, তারা রাজনীতিবিদ… অনেকে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। এখনো যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তারাই জনগণের ভোটে সংসদে প্রতিনিধিত্ব করবেন। পুলিশ ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান… আপনারা তাদের হয়ে কাজ করবেন না, মানুষের প্রতি অবিচার করবেন না। অনতিবিলম্বে সকল রাজবন্দির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবির জানাচ্ছি।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদে তালুকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কৃষক দলের ভিপি ইবরাহিম, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X