সম্পাদকীয়
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার জাপাকে সমর্থন দিয়েছেন সৈয়দ ইবরাহিম 

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ছবি : সংগৃহীত
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ছবি : সংগৃহীত

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন থেকে বের হয়ে প্রথমবারের মতো কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য হয়েছেন কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন নিয়ে শুরু হয়েছে হিসাব-নিকাশ। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসন নিয়ে সরকারের সঙ্গে সংসদে জোট গঠন করায় ৪৮টি আসনে মহিলা এমপি মনোনয়ন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এদিকে সংরক্ষিত মহিলা আসনের জন্য জাতীয় পার্টিকে দলীয় সমর্থন জানিয়েছে কল্যাণ পার্টির। এতে করে বাকি দুটি আসনে জাতীয় পার্টিই মনোনয়ন দিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দলটির চেয়ারম্যান ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমরাতো বিরোধী শিবিরের আসনে আছি। আর একজন মাত্র সংসদ সদস্য। ভগ্নাংশের হিসাবে সংরক্ষিত আসনের যে সমর্থন রয়েছে তা জাতীয় পার্টিকে জানিয়েছি।’

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে বিজয়ী হয়। ৬২ আসনে স্বতন্ত্ররা বিজয়ী হয়।

সংরক্ষিত মহিলা আসনের ৫০ এমপি। সংবিধান অনুযায়ী প্রতি ছয়জন সংসদের সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী দিতে পারে। সেই হিসেবে আওয়ামী লীগের ভাগে পড়েছিল ৩৭টি আসন। জাসদ ও ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগকে সমর্থন জানানোয় ৩৮টি হয়।

অন্যদিকে স্বতন্ত্র ৬২ এমপিও তাদের সমর্থন আওয়ামী লীগকে জানায়। সেই হিসেবে দলটি এখন ৪৮টি সংরক্ষিত আসন পাবে।

অন্যদিকে জাতীয় পার্টির ভাগে দুটি আসন। কল্যাণ পার্টিও দলটিকে সমর্থন জানিয়েছে।

এদিকে সংরক্ষিত মহিলা আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র এমপিদের সমর্থন চূড়ান্ত হওয়ায় যে কোনো দিন নির্বাচন তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ভোট না হওয়ায় দলগুলো যাকেই সমর্থন দেবেন তিনি হবে সংরক্ষিত আসনের এমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X