কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

চকবাজার দেবীদাস ঘাটে ৩০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত
চকবাজার দেবীদাস ঘাটে ৩০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে চকবাজার থানা বিএনপি। শনিবার (১৫ মার্চ) বিকেলে চকবাজার দেবীদাস ঘাটে ৩০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাবিবের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সহসভাপতি ও কাউন্সিল হুমায়ুন কবির, সহসভাপতি হাজী মজিবর, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা কুতুবউদ্দিন কতুব, তাইজুদ্দিন, কাউন্সিলর শামসুন নাহার ভূঁইয়াসহ কোতয়ালী থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বংশালস্থ বাসভবনে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় তিনি কারাবন্দী বিএনপি নেতা মোহনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফুর রহমান নাদিম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ২৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ খোকন, ৩৩ নং ওয়ার্ড সহসভাপতি হুমায়ুন, বিএনপি নেতা গোলাম, কাসেম, চান, জাহাঙ্গীর, শাহেদ, নাসিরসহ বংশাল থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও সদ্য কারামুক্ত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান এর বাসায় যান আব্দুস সালাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১০

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১১

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৩

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৪

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৫

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৬

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৭

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৮

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৯

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

২০
X