ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১২:২৫ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তিন জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করল ছাত্রলীগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ ও মৌলভীবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

শুক্রবার (২২ মার্চ) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত আলাদাভাবে তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তিন জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ ও মৌলভীবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে, 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এ শাখাগুলোর সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। উক্ত কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী ২৪/০৩/২০২৪ তারিখ থেকে ০২/০৪/২০২৪ তারিখের মধ্যে (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা) বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ ছাড়া, বিজ্ঞপ্তিতে জীবনবৃত্তান্তের সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, জন্মসনদের ফটোকপি, সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি, সর্বশেষ পাসকৃত পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি এবং অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১০

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১১

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১২

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৩

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৪

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৭

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৮

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৯

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

২০
X