কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায় সরকার : ড. মঈন খান

সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার বাসায় তার খোঁজখবর নিতে যান ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার বাসায় তার খোঁজখবর নিতে যান ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

সরকার দেশে আজকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। কিন্তু একদিন না একদিন সরকারকে বিদায় নিতেই হবে।

রোববার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার বাসায় তার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের জেলের ভেতরের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন,

সরকারকে আজকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়। এখানে যেন সরকারের বিরুদ্ধে মুখ না খোলে। এটা কী ধরনের সরকার? বাংলাদেশ কী কারণে সৃষ্টি হয়েছিল? কোথায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, ভোটের অধিকার, সুস্বাস্থ্য ও শিক্ষার অধিকার? কী কারণে বাংলাদেশ আজকে এখানে পতিত হয়েছে। সেই উত্তর আজকে সরকারকে দিতে হবে।

প্রশ্নের জবাবে মঈন খান বলেন, সরকারের কথা সম্পূর্ণ ঠিক না হলেও অনেকটা ঠিক। সবকিছু হারিয়ে আমরা কিন্তু একটি জিনিস পেয়েছি, সেটা হলো আমরা দেশের ১৮ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই আমাদের কাম্য। আর আমাদের রাজনীতির উদ্দেশ্যেও তাই। তাদেরকে (জনগণ) ভয়ভীতি দেখিয়ে, জুলুম- অত্যাচার এবং লগি-বৈঠার রাজনীতি বিএনপি করে না। আমরা মানুষকে সেবা করার জন্য রাজনীতি করি। একদিন না একদিন এই সরকারকে বিদায় নিতেই হবে বলেও ক্ষসতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিণতি হয়েছে, সেটা জেলের ভেতরে তার ওপরে যে অমানুষিক নির্যাতন হয়েছে তারেই পরিণতি এটা। এটা কোনো সভ্য দেশে হতে পারে না।

ড. মঈন বলেন, কেনো আজকে দেশের মানুষকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে? কেন সরকারের সমালোচনা করলে জেলে যেতে হয়? সরকারের সমালোচনা বিরোধী দলের কর্তব্য ও দায়িত্ব। এই অধিকার তো আমাদের সংবিধান আমাদের দিয়েছে। সুতরাং দেশের যে পরিণত হয়েছে, এর চেয়ে দুঃখজনক ও লজ্জাজনক আর কিছু হতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X