কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারকে মঈন খানের চিঠি

ড. মনমোহন সিং ও ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত
ড. মনমোহন সিং ও ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মৃতিচারণ করে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ফরেন অ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ড. আবদুল মঈন খান।

গত ২৭ ডিসেম্বর দেওয়া চিঠিতে তিনি বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনমোহন সিং ছিলেন ভারতের আধুনিক অর্থনৈতিক কাঠামোর স্থপতি। ভারতের স্বাধীনতার কয়েক দশক পরে তিনি ভারতের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বের কাছে উন্মুক্ত করার দূরদর্শিতা দেখিয়েছিলেন, যার ফলে দেশটি বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতির সর্বোচ্চ সুবিধা অর্জন করেছিল।

ব্যক্তিগতভাবে ডক্টর সিংয়ের সঙ্গে আলাপচারিতা করার সৌভাগ্য হয়েছিল উল্লেখ করে ড. মঈন খান চিঠিতে বলেন, ভারতের অর্থমন্ত্রী হিসেবে ড. সিং আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি যখন আর সরকারে থাকবেন না, তখন আপনি কী করবেন।’ আমি এর মধ্যে দুটি অন্তর্দৃষ্টি অনুভব করেছি, কিন্তু সুনির্দিষ্টভাবে না গিয়ে, আমি তাকে জানিয়েছিলাম, ‘আমি সরকারে না থাকলে আপনি যেমনটি করবেন ঠিক তেমনটাই করব।’ তিনি হেসে বললেন, আমি একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে চাই। এবং আমি বললাম, ‘এটা আমারও ইচ্ছা।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ ‍ডিসেম্বর) রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) মৃত্যুবরণ করেন মনমোহন সিং। তার বয়স হয়েছিল ৯২ বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১০

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১১

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

১২

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১৩

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১৪

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

১৫

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

১৬

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৭

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৮

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১৯

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

২০
X