খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সব সংস্কার করে নির্বাচন দেব, এটা যুক্তি হতে পারে না : ড. মঈন খান

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে। সব প্রতিষ্ঠান সংস্কার করে নির্বাচনে যাব, এটা কোনো যুক্তি হতে পারে না। আমাদের সংস্কার প্রয়োজন আছে কিন্তু এটা চলমান প্রক্রিয়া। সংস্কার এমন জিনিস নয়, আজ সংস্কার করে তা তালাবদ্ধ করে রাখব। তারপর আগামী ১০, ২০ বা ৫০ বছর আর সংস্কার করবো না।’

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শহীদ হাদিস পার্কে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগরীর বিএনপি আয়োজিত তিন দিনের কর্মসূচির শেষ দিনের সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী সংস্কার করা প্রয়োজন, তা চিহ্নিত করতে হবে। সেগুলো সংস্কার করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে, এটাই দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি ঠিক করবেন। এখানে কোনো দ্বিমত পোষণ করলে হবে না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ‘স্বাধীনতার পর দেশে গণতন্ত্র ছিল না। যে গণতন্ত্রের জন্য মানুষ যুদ্ধ করেছিলেন, সেই গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল। ৭ নভেম্বর অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা ভেঙে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশের সিপাহী-জনতা। জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে দেশের মানুষের পরিচয় দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের।’

৭ নভেম্বর ও ৫ আগস্ট একই সূত্রে গাঁথা উল্লেখ করে এই নেতা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে ছাত্র-জনতার ব্যর্থতা। তাই বর্তমান সরকারকে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ করার আহ্বান জানান। অন্তবর্তী সরকারের দীর্ঘসূত্রতাকে এ দেশের মানুষ ভালোভাবে নেবেন না।’

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, কেন্দ্রীয় সদস্য খান রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, সাংবাদিক রাশিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১০

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১১

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১২

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৩

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৪

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৫

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৭

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৮

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৯

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

২০
X